৫০ কেন্দ্রের ফলে এগিয়ে নৌকা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ফল ঘোষণা চলছে। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। সোমবার

2023-07-17T19:16:17+00:00
2023-07-17T19:18:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৭ উপ-নির্বাচন
৫০ কেন্দ্রের ফলে এগিয়ে নৌকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭:১৬ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৩ ৭:১৮ পিএম  (ভিজিট : ১৬০)
X

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ফল ঘোষণা চলছে। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।

নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৫০ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৭৮০। এছাড়া একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ২০৪৪ ভোট। পরে তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy