হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

2023-07-18T13:09:13+00:00
2023-07-18T13:09:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১:০৯ পিএম   (ভিজিট : ১৪২)
X


ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটেছে। যারা এর সঙ্গে জড়িত তারা কোন দলের, তা দেখা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/এ.এস





  বিষয়:   হিরো আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy