বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ। গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের

2023-07-18T13:11:23+00:00
2023-07-18T13:11:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ১৪৯)
X


রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ। গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের সামনে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ ঘটনার পরও বিএনপির পদযাত্রা থামেনি। সংঘর্ষ উপেক্ষা করে পদযাত্রাটি সামনে এগিয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।


পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার সমকালকে বলেন, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

তিনি বলেন, দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  ছাত্রলীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy