দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির পদযাত্রা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকার পতনের এক দফা ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি।বুধবার (১৯ জুলাই) পদযাত্রায় অংশ

2023-07-19T11:07:33+00:00
2023-07-19T11:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির পদযাত্রা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম   (ভিজিট : ১৩৩)
X


সরকার পতনের এক দফা ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি।

বুধবার (১৯ জুলাই) পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে পদযাত্রা শুরুর আগে সকাল সাড়ে ১০টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের নেতারা। রাজধানীর আবদুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে যাত্রাবাড়ী গিয়ে। আবদুল্লাহপুর থেকে রামপুরা অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর রামপুরা থেকে বাকি পথে অংশ নেবেন দক্ষিণের নেতাকর্মীরা।
 
উত্তরার আবদুল্লাহপুর থেকে; যাবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) প্রথমদিনের পদযাত্রায় বিভিন্ন জেলায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ-সাংবাদিক ও কয়েকশ’ রাজনৈতিক নেকাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
গত ১২ জুলাই সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই দুইদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
 
বিএনপি নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সরকার সহিংসতার উসকানি দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, কোনো পাতা ফাঁদে পা দেবেন না তারা।
 
বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  পদযাত্রা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy