শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন

2023-07-19T12:27:28+00:00
2023-07-19T12:27:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১২:২৭ পিএম   (ভিজিট : ১৪২)
X


যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন সূচকে দেখা যাচ্ছে— বাংলাদেশ তালিকার ৯৬তম স্থানে অবস্থান করছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। মানে এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

এখন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। ২০২২ সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। তখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেতেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। অপরদিকে শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে ওঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy