হিরো আলমের ওপর হামলায় যুক্তরাষ্ট্র, ইইউসহ ১২ দূতাবাসের নিন্দা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র,

2023-07-19T14:38:47+00:00
2023-07-19T14:38:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমের ওপর হামলায় যুক্তরাষ্ট্র, ইইউসহ ১২ দূতাবাসের নিন্দা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৫১)
X


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নসহ ১২ দেশের দূতাবাস ও হাইকমিশন। আজ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

দূতাবাস ও হাইকমিশনসমূহ হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন।

বাবু/এ.এস





  বিষয়:   দূতাবাস  হিরো আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy