সাতরাস্তায় শান্তি শোভাযাত্রায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীতে আজকের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন

2023-07-19T16:53:55+00:00
2023-07-19T16:53:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতরাস্তায় শান্তি শোভাযাত্রায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১২৬)
X


রাজধানীতে আজকের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতরাস্তায় জড়ো হচ্ছেন তারা। সাতরাস্তা থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করা হবে।

সরজমিনে দেখা গেছে, তেজগাঁও সাতরাস্তার মোড়ের দিকে ঢাকা উত্তরের সকল ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে। ইতিমধ্যেই শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া শোভাযাত্রার পূর্বে সমাবেশস্থলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত আছেন।

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy