দ্বিতীয় দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামী লীগ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত

2023-07-19T17:15:17+00:00
2023-07-19T17:15:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামী লীগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৫:১৫ পিএম   (ভিজিট : ১২৪)
X


আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অন্তত দুই লাখ লোকের পদচারণায় মুখরিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সঞ্চালনায় রয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন নেতাকর্মীরা। শোভাযাত্রা শুরুর আগেই মগবাজার থেকে মহাখালী মূল রাস্তা, আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রাটি সাতরাস্তা থেকে মহাখালী মোড়ে গিয়ে শেষ হবে।

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ  শোভাযাত্রা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy