দেশে প্রথম সংবাদ পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতার’

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল ২৪’ সংবাদ উপস্থাপন করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম

2023-07-19T20:28:57+00:00
2023-07-19T20:28:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশে প্রথম সংবাদ পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ৩৩২)
X

এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল ২৪’ সংবাদ উপস্থাপন করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’।  

বুধবার (১৯ জুলাই) চ্যানেল ২৪ এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।
  
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।  
গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে চলছে আলোচনা।  

এই বিষয়ে চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন গণমাধ্যমকে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি। ’

বাবু/জেএম





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy