হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫

2023-07-24T16:03:14+00:00
2023-07-24T16:03:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৫৭)
X


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মো. সাব মিয়া, মো. হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মো.সাইফুল ইসলাম সজল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।

সোমবার (২৪ জুলাই) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাবু/এ.এস





  বিষয়:   হিরো আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy