চুক্তির মেয়াদ বাড়লো রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরও সাত মাস বাড়ানো হয়েছে। তার চুক্তির মেয়াদ গত ১১

2023-07-24T19:11:02+00:00
2023-07-24T19:12:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুক্তির মেয়াদ বাড়লো রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭:১১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৩ ৭:১২ পিএম  (ভিজিট : ১৫৪)
X

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরও সাত মাস বাড়ানো হয়েছে। তার চুক্তির মেয়াদ গত ১১ জুলাই থেকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১১ জুলাই থেকে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একই পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপ্রতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। কিন্তু এক মাস পরে তিনি আবার রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফিরে যান।

পরে তিনি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদমর্যাদা পান। জয়নাল আবেদীন কর্মজীবনে জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy