শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শপথ নিয়েছেন জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার

2023-07-26T18:43:11+00:00
2023-07-26T18:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X

শপথ নিয়েছেন জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy