একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য প্রয়োজনে মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে

2023-07-26T21:02:36+00:00
2023-07-26T21:02:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একদিন পেছাচ্ছে বিএনপির মহাসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৯:০২ পিএম   (ভিজিট : ১৮৫)
X

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য প্রয়োজনে মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং চলছে। মিটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসমাবেশ একদিন পেছানোর বিষয়ে আমরা ডিএমপিকে জানিয়েছি। তারা এখনও কিছু জানায়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy