মুনাফায় ধস নেমেছে তিন ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠানের। চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত

2023-07-27T19:11:44+00:00
2023-07-27T19:11:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুনাফায় ধস নেমেছে তিন ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৭:১১ পিএম   (ভিজিট : ১৯৮)
X

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠানের। চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। যা গত বছর একই সময়ে ২ টাকা ২ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ৪৮ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২১ পয়সা। যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৩৩ পয়সা। মুনাফায় ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১২ পয়সা। যা ২০২২ সালে ছিল ৫১ টাকা ২৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে সাউথইস্ট ব্যাংকের। ব্যাংকটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ৩১ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ২১ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ভয়াবহ আকারে কমেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা ২০২২ সালে ছিল ২টাকা ৪৬ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে। ফলে ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৬ টাকা ৩৬ পয়সা। যা ২০২২ সালে ছিল ২৬ টাকা ৮৮ পয়সা।

এছাড়াও মিউচ্যুয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। যা গত বছর একই সময়ে ৭১ ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকের পাশাপাশি চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয়ও কমেছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা ২০২২ সালে ছিল ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে।

ফলে ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৭৫ পয়সা। যা ২০২২ সালে ছিল ২১ টা

বাবু/জেএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy