নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ।

2023-07-28T10:24:32+00:00
2023-07-28T10:24:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১০:২৪ এএম   (ভিজিট : ১৪১)
X


আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ। এ সমাবেশ ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা।

নয়াপল্টনে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।

তারা আরও বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরবো।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশের অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  নেতাকর্মী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy