আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ শুরু হয়েছে। দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে সমাবেশস্থল।শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টির

2023-07-28T15:54:10+00:00
2023-07-28T15:54:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X


আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ শুরু হয়েছে। দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে সমাবেশস্থল।

শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বেড়েছে। বর্তমানে নেতাকর্মীদের ভিড় সমাবেশস্থল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে।

সমাবেশস্থলে সরেজমিন দেখা যায়, একদিকে সমাবেশের মঞ্চে পরিবেশন করা হচ্ছে বিভিন্ন দেশাত্মবোধক গান। পাশাপাশি চলছে কবিতা আবৃত্তি। গানের তালে ও আবৃত্তির সঙ্গে সঙ্গে দলীয় স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে দুপুর ২টার পর সমাবেশস্থলে আসতে থাকেন দলটির সিনিয়র নেতারা। তারা যখন বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন, তখন নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন। এর মধ্যে দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে বিশাল মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। শামীম ওসমান সমাবেশস্থলে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক. যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy