পল্টনে জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ

2023-07-28T19:53:17+00:00
2023-07-28T19:53:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পল্টনে জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ চলাকালে বিকালে নয়া পল্টনের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। মঞ্জুরুল ইসলামকে দেখা যায় রক্তমাখা হাত নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে।

প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪ থেকে ৫ জন কর্মী আহত হয়েছে। মাথা সেভ করতে গেলে লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে।

কেন আপনার ওপর হামলা করলো জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। আমি আমাদের অন্যান্য কর্মীদের রক্ষা করতে গেলে আমার ওপর হামলা করে।

বাবুল খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আগের ঘটনায় উপস্থিত ছিলেন। এর আগেও ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না।

সংঘর্ষের পরে এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়। সেখানে এক কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy