মাতুয়াইলে পুলিশ-বিএনপির সংঘর্ষ, যান চলাচল বন্ধ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে

2023-07-29T12:27:27+00:00
2023-07-29T12:50:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাতুয়াইলে পুলিশ-বিএনপির সংঘর্ষ, যান চলাচল বন্ধ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১২:২৭ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৩ ১২:৫০ পিএম  (ভিজিট : ১২৬)
X

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এ ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও চলছে।

ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেওয়ার কথা ছিল বিএনপির নেতাকর্মীদের। কিন্তু তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেয়। তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে পুলিশের আরও সদস্য যোগ দিচ্ছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের শাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও যুবদল নেতা সাগর প্রধানসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   মাতুয়াইল  বিএনপি  পুলিশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy