গাবতলীতে বিএনপির কর্মসূচি থেকে আমানউল্লাহ আমান আটক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর

2023-07-29T12:29:57+00:00
2023-07-29T12:29:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাবতলীতে বিএনপির কর্মসূচি থেকে আমানউল্লাহ আমান আটক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X


গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

আজ বেলা ১১টার দিকে খালেক পরিবহনের বাস কাউন্টারের সামনে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির নেতা–কর্মীরা সড়কের একপাশে অবস্থান নেন। কাছাকাছি দূরত্বেই অবস্থান নেন আওয়ামী লীগের নেতা–কর্মীরাও। বিএনপির অন্তত পাঁচজন নেতা–কর্মীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের কর্মীরা।

বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান আমানউল্লাহ আমান। সেখানে উপস্থিত পুলিশের এডিসি নাজমুল ফিরোজ তাঁকে বলেন, ‘আপনাদের এখানে অবস্থানের অনুমতি নেই। পাঁচ মিনিট সময় দেওয়া হলো, আপনারা চলে যান।’

আমানউল্লাহ বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ এরপর পুলিশ সদস্যরা দুবার তাঁকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন। এরপর পুলিশ ধাক্কা দিয়ে আমানউল্লাহ আমানসহ বিএনপির নেতা–কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।  

একপর্যায়ে মাজার রোডের নাবিল পরিবহনের সামনের সড়কে আমানউল্লাহ আমান শুয়ে পড়েন। পুলিশ তাঁকে সরানোর চেষ্টা করে। পরে সেখান থেকে আমানউল্লাহকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়।

বিএনপির কর্মসূচির জন্য আনা মাইক জব্দ করে গাড়িতে তুলছেন পুলিশ সদস্যরা। ঢাকার গাবতলী এলাকা, ২৯ জুলাই, সকাল সাড়ে ১০টা
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে ৫ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। তবে এসব জায়গায় সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতা–কর্মী অবস্থান নেন। তবে বেলা ১১টার পর থেকে বিএনপির নেতা–কর্মীরা মাঠে নেমেছেন।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  আমানউল্লাহ আমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy