ধোলাইখালে রক্তাক্ত গয়েশ্বর, আটক করে নিয়ে গেল পুলিশ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দলটির স্থায়ী কমিটির

2023-07-29T12:44:17+00:00
2023-07-29T12:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধোলাইখালে রক্তাক্ত গয়েশ্বর, আটক করে নিয়ে গেল পুলিশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১২:৪৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X


রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাকে রক্তাক্ত অবস্থায় আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

নেতা-কর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে আগে থেকে সেখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধোলাইখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে দেখা গেছে, সড়কের একদিকে জলকামান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়, অপরপাশে বিএনপির নেতা-কর্মীরা। একসময় ইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন।

এক পর্যায়ে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়। উত্তেজিত নেতা-কর্মীদের ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করতেও দেখা গেছে।

জানা গেছে, বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে। সেখানে আজ সকাল সাতটা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবু/এ.এস





  বিষয়:   গয়েশ্বর 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy