আমানের জন্য দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল।এই

2023-07-29T15:42:05+00:00
2023-07-29T15:42:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমানের জন্য দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৭৬)
X


ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল।

এই দলেন নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু। শনিবার দুপুরে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমান উল্লাহ আমানকে দেখতে যান।

এ সময় বিএনপির এই নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের প্যাকেট তুলে দেন গাজী হাফিজুর রহমান লিকু।

তিনি আমান উল্লাহ আমানকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ তুলে নেওয়ার পর অসুস্থ বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।

চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তার ব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy