জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে : সিইসি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল

2023-07-30T13:03:57+00:00
2023-07-30T13:03:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে : সিইসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ১:০৩ পিএম   (ভিজিট : ১৮৪)
X


অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাবু/এ.এস





  বিষয়:   সিইসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy