জাতীয় পার্টিকে ধ্বংস করছে আ.লীগ: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। তিনি বলেন, জাতীয় পার্টিতে

2023-07-30T20:45:28+00:00
2023-07-30T20:45:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টিকে ধ্বংস করছে আ.লীগ: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। তিনি বলেন, জাতীয় পার্টিতে পদ পদবি পাওয়া এখন কোনো বিষয়ই নয়। কারণ মানুষ আমাদের আর গ্রহণ করে না। এজন্য আওয়ামী লীগ দায়ী। এরাই জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিএনপিও ক্ষতি করেছে, তবে আওয়ামী লীগ করছে ধ্বংস।

রোববার (৩০ জুলাই) দুপুরে বগুড়া পৌরশহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। তবে বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির জন্য কোনো গ্রহণযোগ্যতা দেখি না। আজ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষ তাদেরই ত্রাণকর্তা ভাবছে। যার মধ্যে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নরাও আছে। তবে আপসোস আমরা সেই ত্রাণকর্তা হতে পারিনি৷

জাপা চেয়ারম্যান বলেন, আমরা দালালি করে ক্ষমতায় আসতে চাই না। জাতীয় রাজনীতি এখন সংঘাতময় হয়ে গেছে। সরকার ইচ্ছেমতো সংবিধান বদল করে নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে। আমাদের জনগণের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টি এখন থেকে জনগণের রাজনীতি করবে। দলকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy