সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মঞ্চ নির্মাণের কাজ চলছে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার জনসমাবেশের জন্য মঞ্চ তৈরি করছে বিএনপি। ছবি : এনটিভিবিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি

2023-07-31T13:03:04+00:00
2023-07-31T13:03:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মঞ্চ নির্মাণের কাজ চলছে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১:০৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার জনসমাবেশের জন্য মঞ্চ তৈরি করছে বিএনপি। ছবি : এনটিভি
বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। চলছে মঞ্চ নির্মাণের কাজ।

আজ সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে শুরু হবে সমাবেশ। দুপুর সাড়ে ১২টার দিকে দেখা গেছে, ওই স্থানে চলছে মঞ্চ নির্মাণের কাজ। চারটি পিকঅ্যাপ দিয়ে তৈরি করা হচ্ছে ভ্রাম্যমাণ মঞ্চ।

নয়াপল্টন কার্যালয়ে সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ রোববার (৩০ জুলাই) রাত ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপির একটি সূত্র জানায়।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy