সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘পুলিশি হামলা ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা’র প্রতিবাদে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ

2023-07-31T15:27:25+00:00
2023-07-31T15:27:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৫১)
X


রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘পুলিশি হামলা ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা’র প্রতিবাদে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসমাবেশ শুরু হয়।

চারটি পিকঅ্যাপ দিয়ে অস্থায়ী জনসমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

জনসমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

দুপুরের পর থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং মিছিলে ও স্লোগানে মুখর করে তুলেছে।

নয়াপল্টন কার্যালয়ে সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ রোববার (৩০ জুলাই) রাত ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

বাবু/এ.এস





  বিষয়:   জনসমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy