‘উনি কেন খাইলেন’, গয়েশ্বর প্রসঙ্গে ওবায়দুল কাদের

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

গোয়েন্দা প্রধানের দফতরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাবার খাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল

2023-07-31T16:33:01+00:00
2023-07-31T16:33:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘উনি কেন খাইলেন’, গয়েশ্বর প্রসঙ্গে ওবায়দুল কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৮৮)
X


গোয়েন্দা প্রধানের দফতরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাবার খাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রুই মাছ দিয়ে তিনি ভালো করেই খেয়েছেন। উনি কেন খাইলেন, এটা উনাকে জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনীতিক নেতার! কী রাজনীতি করবেন! তিন দিনেও খাইনি আন্দোলনের সময়। ক্ষুধা লেগেছে, উনি খেয়েছেন।

সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গোয়েন্দাদের কাজই খাওয়ানোর ছবি দেয়া। সে তো এসব তথ্য বের করার জন্যই বসে আছে। এটা তো কোনো রাজনীতিবিদ করেনি। এটা তো বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে করে নাই।

শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল যাওয়া প্রসঙ্গেও এ সময় কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফল পাঠিয়েছেন। এটা পাঠাতেই পারেন। তিনি অসুস্থ হয়েছেন। ফল পাঠানো নিয়ম। রাজনীতি করবো বলেই সৌজন্য বিদায় নেবে নাকি?

বাবু/এ.এস





  বিষয়:   ওবায়দুল কাদের 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy