সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেনে সমস্যা দেখা দিয়েছিল। তবে সে

2023-08-01T16:27:49+00:00
2023-08-01T16:27:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৪:২৭ পিএম   (ভিজিট : ১৪৭)
X


বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেনে সমস্যা দেখা দিয়েছিল। তবে সে ত্রুটি সারানোর পর মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক লেনদেন চলছে।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন।

তিনি জানান, আরটিজিএস পদ্ধতিতে লেনদেনে সার্ভার জটিলতা সমাধান হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই আন্তঃব্যাংক লেনদেন চলছে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক হতে আরেকটি ব্যাংকে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়। এ পদ্ধতিতে লেনদেনের সর্বনিম্ন সীমা এক লাখ টাকা।
 
এর আগে, সোমবার (৩১ জুলাই) আরটিজিএস সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, আরটিজিএস সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সোমবার এ পদ্ধতিতে সব লেনদেন বন্ধ ছিল।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ ব্যাংক 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy