সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে : ওবায়দুল কাদের

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদগার

2023-08-01T17:14:46+00:00
2023-08-01T17:14:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে : ওবায়দুল কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৫৭)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।

মঙ্গলবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে।

প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতির কাজ একেবারেই শেষ প্রান্তে। সমাবেশের আগের দিন সার্বিক প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে-কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে। তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল।

ওবায়দুল কাদের বলেন, আমরা অস্ত্রবাজি করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ।

বাবু/এ.এস





  বিষয়:   ওবায়দুল কাদের 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy