ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় বিএনপি : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনকে ঘিরে যারা অশান্তি

2023-08-01T20:26:18+00:00
2023-08-01T20:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় বিএনপি : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৮:২৬ পিএম   (ভিজিট : ১৮০)
X

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে।

তারা ভোট চায় না, তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে, আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের ৮৭ জনকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমরা ঝগড়া বিবাদে নেই। সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, কাজেই  নির্বাচন হবেই, হবে।

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

এরপর বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী।  

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy