কয়েক দফায় কমার পর বাড়ল এলপিজির দাম

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার (২ আগস্ট)

2023-08-02T16:26:08+00:00
2023-08-02T16:26:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কয়েক দফায় কমার পর বাড়ল এলপিজির দাম
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩১০)
X


ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

এর আগে গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   এলপিজি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy