দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এক

2023-08-03T10:36:44+00:00
2023-08-03T10:38:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১০:৩৬ এএম  আপডেট: ০৩.০৮.২০২৩ ১০:৩৮ এএম  (ভিজিট : ১৪৯)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


উল্লেখ‌্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেন। তবে এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।


বাবু/এ.এস








Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy