নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মী। শুক্রবার (৪ আগস্ট) বেলা ১২টার পর থেকে খণ্ড

2023-08-04T12:56:54+00:00
2023-08-04T12:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X


প্রতিবাদ সমাবেশে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মী। শুক্রবার (৪ আগস্ট) বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে মিছিল করছে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে উঠে। কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণে ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ করছে দলটি। ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy