ডেঙ্গু নির্মূল করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।শুক্রবার (৪ আগস্ট)

2023-08-04T13:48:05+00:00
2023-08-04T13:48:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু নির্মূল করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১:৪৮ পিএম   (ভিজিট : ১২৯)
X


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন। সেখানে দেশের জনগণের সহযোগিতাও ছিল। একইভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বাড়ি বা আঙ্গিনার কোথাও পানি জমে আছে কি না, সে বিষয়টি খেয়াল করে তা সরিয়ে ফেলতে হবে। কেননা, এডিস মশা জন্ম নেয় পানিতে। যদি আমরা পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গু অনেকাংশেই নির্মূল হয়ে যাবে। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশন অভিযান অব্যাহত রেখেছে।

বাবু/এ.এস





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy