
শুক্রবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার ও আটক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে সমাবেশের কর্মসূচি দিয়েছিলো দলটি। গত মঙ্গলবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে সমাবেশের ঘোষণা দিয়েছিল তারা। তখনও পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা জানায়। ডিএমপির কাছে এ নিয়ে আবেদন জানানো হয়। কিন্তু পুলিশের অনুমতি পায়নি দলটি।