লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খুলনায় লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বটিয়াঘাটা উপজেলার

2023-08-04T20:12:38+00:00
2023-08-04T20:12:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৭৬)
X

খুলনায় লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা স্কুলে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আশ্বাস দেন।

ভুক্তভোগী নারী ফুটবলার সাদিয়া নাসরিন বলেন, দুপুর আড়াইটার দিকে খুলনা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা স্কুলে এসে লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের কথা শোনেন।

এ সময় সংসদ সদস্য শেখে জুয়েল জানান, নারী ফুটবলারদের লাঞ্ছনার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনেছেন। তিনি নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নারী ফুটবলারদের সম্পূর্ণ নিরাপত্তা বিধানসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী নারী ফুটবলারদের জন্য স্থানীয় মাঠটি সংস্কারসহ একটি একাডেমি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ আমাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী নারী ফুটবলারদের কাছে পাঠানো হয়েছিল। আমরা তাদের কথা শুনেছি। তাদের বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাঞ্ছনার শিকার নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক দে, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম, স্থানীয় জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়, বটিয়াঘাটা থানার ওসি শওকত কবিরসহ আরও অনেকে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy