আ.লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

2023-08-06T10:59:16+00:00
2023-08-06T10:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৫১)
X

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হয় এ সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy