রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম, যাবেন আদালতে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার

2023-08-06T15:21:58+00:00
2023-08-06T15:21:58+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম, যাবেন আদালতে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১৬৮)
X


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। 

হিরো আলমকে উদ্দেশ্য করে ‘পাগল-ছাগল’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; এমন অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি কার্যালয়ে যান তিনি। 

এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।

দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে আদালতে যাবেন বলেও জানিয়েছেন। 

হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।’

বাবু/এ.এস





  বিষয়:   রিজভী  হিরো আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy