প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৬:৩০ পিএম (ভিজিট : ১৮১)

X
সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করায় স্হানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এসময় বলেন, স্হানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবসহ তার সহযোগীরা একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থেকে গভীর ষড়যন্ত্র করে আসছে। এসময় তারা অবিলম্বে সহযোগীসহ নাজমুস সাকিবকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন অন্যত্থায় আগামীতে আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে এসময় সাভার থানা মৎস্যজীবি লীগের সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন, ঝড়না খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু, আলতাব হোসেন, ধর্ম সম্পাদক আব্দুল মজিদ, উপ-প্রচার সম্পাদক আরাফাত সরকার, সাংগঠনিক সম্পাদক ইমনসহ স্হানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ, ২০১৮ সালেও এই নাজমুস সাকিব ও তার সহযোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ঘৃনীত ব্যক্তি উল্লেখ করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তিনি একমাস কারাগারে আটক থাকেন।
বাবু/এ.এস