নতুন আইনে থাকছেনা সাংবাদিকদের কারাদণ্ডের বিধান

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর পরিবর্তে করা হচ্ছে নতু্ন আইন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’।

2023-08-07T15:21:54+00:00
2023-08-07T15:21:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন আইনে থাকছেনা সাংবাদিকদের কারাদণ্ডের বিধান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১৬৪)
X


আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর পরিবর্তে করা হচ্ছে নতু্ন আইন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’। নতু্ন এই আইনে থাকছেনা সাংবাদিকদের কারাদণ্ডের বিধান। তবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে।

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হচ্ছে। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগ কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।’

এদিকে, আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিল করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, তার জন্য তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বাবু/এ.এস





  বিষয়:   সাংবাদিক  নতুন  আইন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy