ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। মঙ্গলবার (০৮ আগস্ট)

2023-08-08T19:58:43+00:00
2023-08-08T19:58:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। মঙ্গলবার (০৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন বছরের জন্য তাকে চূড়ান্ত নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। তিনি বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগের দিন (সোমবার) ডিএসইর পরিচালনা সভায় এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

যার আলোকে এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয় কমিশন। গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy