যুবলীগের দাবিগুলো যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করা, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের

2023-08-10T14:19:17+00:00
2023-08-10T14:19:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুবলীগের দাবিগুলো যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৫১)
X


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করা, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে যুবলীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ স্মারকলিপি তুলে দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগের দাবিগুলো যৌক্তিক। তারপরও এগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি।

এর আগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সমাবেশ করে।
 
সমাবেশে শেখ ফজলে শামস পরশ বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে।

বাবু/এ.এস





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy