ভারত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী

2023-08-10T20:34:20+00:00
2023-08-10T20:34:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভারত ফেরত প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা কী থাকবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের কানেকটিভিটি অনেক বেশি। বাংলাদেশে কী হচ্ছে তারা সবকিছু জানে। রাজনৈতিক অর্থনৈতিক কিছু বিষয়েও তারা জানে। তাদের আগ্রহ আছে। নির্বাচন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। এখানে ভারতের কিছু করার নেই। ভারত নির্বাচনে কী করবে? তাদের কিছু করার নেই। তাই তারা কোনো মন্তব্য করেনি।

বিএনপি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, তারা বিদেশিদের উপর নির্ভর করে এখন দেখেছে যে কিছু নেই, পানিতে ডুবে যাবে। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কার দ্বারা নিয়ন্ত্রিত হবে।

জাতীয় নির্বাচনের আগে জামায়াত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে কি না, এ বিষয়ে ভারতের পর্যবেক্ষণ কী বলছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাষ্ট্রের বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। আমাদের গোয়েন্দা বাহিনীর এগুলো দেখে। ভারত তাদের দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, তবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশে সংবিধানের আলোকে নির্বাচন হবে। বিরোধীদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলোর প্রয়োজন নেই এটাও তারা বুঝে। তারা মনে করে, সংবিধান আলোকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট বাংলাদেশ হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, দুই দেশের গোয়েন্দাদের মাঝে জঙ্গিবাদ দমনের জন্য যোগাযোগ রয়েছে এবং সহযোগিতা রয়েছে। সহযোগিতা আছে বলে তাদের আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, দলীয় সংসদ সদস্য আরমা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy