গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকার পতনের এক দফা দাবিতে গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে এবং বাড্ডার সুবাস্তু টাওয়ারের

2023-08-11T15:50:56+00:00
2023-08-11T15:50:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৭৩)
X


সরকার পতনের এক দফা দাবিতে গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে এবং বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হচ্ছেন তারা।

আজ শুক্রবার (১১ আগস্ট) জুমা নামাজের পর থেকেই গণমিছিলে যোগ দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গণমিছিলটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর ঢাকার দুই স্থানে গণমিছিলের কর্মসূচি দেয় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ মোড় পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে আরও থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানেও নির্ধারিত সময়ের আগেই লোকজন আসতে শুরু করেছেন।

সরেজমিন দেখা যায়, গণমিছিলের উভয় স্থানেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে রয়েছে সরকারের পদত্যাগের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকেই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও রয়েছে। ঢাকার বিভিন্ন স্পটে এক দফা আন্দোলনের শরিক দলগুলোও গণমিছিল করার কথা জানিয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  নেতাকর্মী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy