হাসিনার পদত্যাগের দাবি গণভবন-বঙ্গভবনে পৌঁছাতে হবে: ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা

2023-08-11T16:20:42+00:00
2023-08-11T16:20:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাসিনার পদত্যাগের দাবি গণভবন-বঙ্গভবনে পৌঁছাতে হবে: ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ১৩৬)
X


শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে যোগ দিয়ে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪-২০১৮ এর মত আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দিবে না।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগই একমাত্র দাবি বিএনপির আর এ দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে।

বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।

নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না।

এবার নির্বাচন নিয়ে কোন খেলা খেলতে দেয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এবার লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।
 
এদিকে টানা ১২ দিন বিরতির পর গণমিছিল নিয়ে রাজপথে ফিরছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে শুক্রবার বিকাল ৩টা থেকে গণমিছিল করছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন গণমিছিলে। তারা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি একটাই- বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বাবু/এ.এস





  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy