ঢাবির কার্জন হলের সামনে থেকে মরদেহ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ (শনিবার) সকাল সাড়ে

2023-08-12T12:25:26+00:00
2023-08-12T12:25:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবির কার্জন হলের সামনে থেকে মরদেহ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৫২)
X


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, আমরা খবর পাই কার্জন হলের সামনে ফুটপাতে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

এসআই শামীম আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আশপাশের লোকমুখে জানতে পারি সে ভবঘুরে ছিলেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা আছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy