ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুতে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাকি দুটি বিভাগের

2023-08-12T13:00:41+00:00
2023-08-12T13:00:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১৩৬)
X


বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুতে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাকি দুটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৮৫ মিলিমিটার।

বাবু/এ.এস





  বিষয়:   বৃষ্টি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy