নির্বাচনকে বানচাল করতে চাইলে রাজপথেই জবাব দেব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে প্রতিহত করতে সময় নষ্ট করা হবে না বলে হুঁশিয়ারি

2023-08-13T20:33:15+00:00
2023-08-13T20:35:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানকের হুঁশিয়ারি
নির্বাচনকে বানচাল করতে চাইলে রাজপথেই জবাব দেব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৮:৩৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৩ ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৫৯)
X

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে প্রতিহত করতে সময় নষ্ট করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, দেশে নির্ধারিত দিনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে যদি বানচাল করতে চান তার সমুচিত জবাব আমরা রাজপথেই দেব। এ ব্যাপারে আমরা সামান্যতম কার্পণ্য করব না। কারণ বিএনপি খুনির দল, হত্যাকারীর দল।

রোববার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন হলে আওয়ামী লীগ নাকি ১০টা সিটও পাবে না, বিদেশি প্রভুদের খুশি করার জন্য সরকার জঙ্গি গ্রেপ্তার করার নাটক করছে? এ কথা বলে মির্জা ফখরুল পরিচ্ছন্নভাবে জঙ্গিদের পক্ষাবলম্বন করেছেন। কাজেই এই জঙ্গিদের সঙ্গে আপনারাও জড়িত। কী কারণে জড়িত? কারণ দেশের নির্বাচনকে প্রতিহত করার জন্য আপনারা এমন কোনো কাজ নেই যে কাজ করছেন না। এখনো কোনো ষড়যন্ত্র নেই যা করছেন না।

বিএনপিকে হত্যাকারীর দল, খুনির দল দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, ওরা এই দেশে ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে। আমাদের নেতাকর্মীদের হাত কেটেছে। পা কেটেছে।  চোখ উপড়ে ফেলেছে। আওয়ামী লীগ করার অপরাধে আমাদের ছোটখাটো ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। ওরা এখন বলে গণতন্ত্রের কথা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ঢাকার কমান্ডার মোজাফফর আহমেদ, ইতিহাস কথা কয় চিত্র প্রদর্শনীর চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারেক সাঈদসহ প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy