অসাধ্য সাধনে বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট ও এক মহানায়ক

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

‘সেবাই আদর্শ ’ স্লোগান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে দক্ষ ও কর্মমুখী মানব

2023-08-14T20:42:25+00:00
2023-08-14T20:43:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসাধ্য সাধনে বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট ও এক মহানায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮:৪২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৩ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৭৩৩)
X

‘সেবাই আদর্শ ’ স্লোগান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে দক্ষ ও কর্মমুখী মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট একটি বিশ্বস্ত ও নির্ভরশীল প্রতিষ্ঠান। 

বর্তমান চেয়ারম্যান মহোদয় যোগদানের পর কর্পোরেশনের ট্র্রেনিং কর্মকান্ড এক অনন্য মাত্রা পেয়েছে। তিনি একই সাথে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন,পুরাতন ট্রেনিং সেন্টার/ইনস্টিটিউটের আমূল পরিবর্তন, ট্রেনিং ইনস্টিটিউট/সেন্টারের দুর্নীতিসমূহ সমূলে উৎপাটনপূর্বক বিআরটিসি’র ট্রেনিং কর্মকান্ডকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। 

দুই বছর আগের ট্রেনিং ইনস্টিটিউটের চিত্র ছিল ভিন্ন। জরাজীর্ণ এই ট্রেনিং ইনস্টিটিউটকে দিয়েছেন নতুন জীবন। বিভিন্ন পূর্ত কাজ সম্পাদন, বাউন্ডারি দেয়াল নির্মাণ, মূলফটক নির্মাণ, সম্পূর্ণ ইয়ার্ড পাকাকরণ, নতুন ক্লাস রুম নির্মাণ, অফিসকক্ষ সংস্কার, ভর্তি সেকশন আধুনিকায়ন, প্রশিক্ষণার্থী রেস্ট রুম স্থাপন, আধুনিক ক্লাসরুম (এসি, প্রজেক্টর ও ডিজিটাল মনিটর সম্পন্ন) নির্মাণ, সাইন বোর্ড স্থাপন, দরিদ্র/মহিলা/সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের ফ্রি ট্রেনিং কোর্স করানো, সকল চালক ও কারিগরদের ইউনিফর্ম প্রদান, সকল অফিস স্টাফদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান, অফিস পরিবেশ দৃষ্টিনন্দন করা, ভাবগাম্ভীর্যের সাথে নানা দিবস উদযাপনসহ সার্বিক বিষয়গুলি কঠোর মনিটরিং এর মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। 

একই সাথে সম্পূর্ণ ট্রেনিং সেন্টার সি.সি ক্যামেরার আওতাধীন করা, সকল অফিস স্টাফদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, ডিজিটাল অনলাইনে প্রশিক্ষণার্থী ভর্তি করা, নতুন ট্রেনিংকার ক্রয়, নিয়মিত অপারেটর ইনস্ট্রাক্টরদের মূল্যায়ন, নানা সরকারি সংস্থায় প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগসমূহ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। অনলাইনে বেতন/গ্র্যাচুইটি/সিপিএফপ্রদান, চালকদের পদোন্নতি প্রদান, কারিগরি/অফিস সহায়ক নিয়োগ, অফিস আসাবপত্র/মালামাল ক্রয়সহ এমন কোন ক্ষেত্র নেই যেখানে বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যান এর পদচিহ্ন পড়েনি। সঠিক দিকনির্দেশনা ও তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউটের সহযোদ্ধাদের পরিশ্রমে এই ইট পাথরের শহরে সবুজ ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশের তেজগাঁও ট্রনিং ইনস্টিটিউট আজ বাংলাদেশের ড্রাইভিং শিক্ষার পথিকৃৎ, সকল ড্রাইভিং ট্রেনিং প্রতিষ্ঠানের আদর্শ।

বর্তমানে লাভজনক এই প্রতিষ্ঠান বিগত ৩ বছরে ১১,৮৯৮ (এগার হাজার তিনশ আটানব্বই) জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ করিয়েছে, যারা দেশে/বিদেশে  দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তেজগাঁও ট্রনিং ইনস্টিটিউটে ভারী/হালকা কোর্সে ভর্তির জন্য যোগযোগ নম্বর : ০১৩২৮-২৯৩৯৬৯ এবং ০১৯৬২-৮৫০৭২৮। সরকারি সনদপ্রাপ্ত দক্ষ অপারেটর ইনস্ট্রাক্টর দ্বারা ব্যবহারিক ক্লাস এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা তাত্ত্বিক ক্লাস নেওয়া হয়। বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যান মহোদয়ের সোনার কাঠির পরশে নবজাগরণে জেগে উঠেছে বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট।

বাবু/জেএম





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy