কাস্টমসের ১০৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ

2023-08-16T19:52:59+00:00
2023-08-16T19:52:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাস্টমসের ১০৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১০৪ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের কাস্টমস অফিস, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়। বদলির আদেশে তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কাস্টমস বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে অন্যান্য পদেও রদবদল করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy