আজ থেকে টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আজ সারা দেশে লিফলেট

2023-08-17T09:59:23+00:00
2023-08-17T09:59:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ থেকে টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৯:৫৯ এএম   (ভিজিট : ১৫০)
X


টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আজ সারা দেশে লিফলেট বিতরণ এবং শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা।

এছাড়া ‘অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে’ শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি সাংগঠনিক থানায় লিফলেট বিতরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা ৩টায় গুলশান-২ থেকে। গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকায় পদযাত্রা শুরু হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, ‘দেশের জনগণ সরকারের পদত্যাগ চায়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে আছি। ঢাকা মহানগরের কর্মসূচিতে মানুষের ঢল নামবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই, এখন অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেতাকর্মীরা ঘরে থাকলেও মামলা-হামলা, গ্রেফতার, গুম আর হত্যার শিকার হন। কবরে গিয়েও গায়েবি মামলা থেকে রেহাই পান না। 

এ অবস্থার পরিবর্তনের জন্য যে কোনো আন্দোলনে, যে কোনো ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীরা প্রস্তুত আছেন।’

বাবু/এ.এস








  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy